এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'কে মেরে ফেলতে দেশবিরোধী বিএনপি-জামায়াতের আত্মঘাতী মৃত্যু ফাঁদ কতটা ভয়ংকর ছিল! দেখুন-

একাত্তরে বাঙালি জাতি নয় মাস যুদ্ধ করে রক্তগঙ্গা সাত্রিয়ে একটি স্বাধীন দেশ পেয়েছিল, হয়েছিল পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত। কিন্তু দেশকে শত্রুমুক্ত করতে করতে পারেনি পুরোপুরি। তাইতো স্বাধীনতা পাওয়ার মাত্র চার বছরের মাথায় খুন হতে হয়েছিল বাঙালিদের মুক্তিদাতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতিরপিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে !  দেশের বাহিরে থাকার সুবাদে ঘাতকচক্রের হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

 ১৫ আগষ্ট ১৯৭৫ এর পর দেশবিরোধী ঘাতকদের রাজনৈতিক শিকার হয়ে দেশের বাহিরে থাকতে হয়েছির জাতিরপিতার দুই কন্যাকে অনেকদিন !  স্বাধীনতা বিরোধী সামরিক জান্তা বাংলার মীরজাফর ভণ্ড জিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা ১৭ মে ১৯৮১ সালে প্রিয় মাতৃভূমিতে পা রাখেন বাংলার মানুষের আশার আলো হয়ে। হাল ধরেন বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের।

কিন্তু তখন বাংলার ঘাতকচক্রের মৃত্যুর বেড়াজাল গিরে রেখেছে জননেত্রী শেখ হাসিনার চারিপাশে। দেশবিরোধী ঘাতকচক্র সব জায়গায় বিছিয়ে রেখেছিল মৃত্যু ফাঁদ। কিন্তু কথায় বলে 'রাখে আল্লাহ্ মারে কে' সকল মৃত্যুভয উপেক্ষা করে বর্তমান বাংলাদেশকে বিশ্ববাজারে সুউচ্চ আসনে আসিন করতে সক্ষম হয়েছেন। দারিদ্রসীমার তলানীতে নিমজ্জিত বাংলাদেশকে সকল বাঁধা অতিক্রম করে শঙ্কটময় পথের মধ্য দিয়ে টেনে তুলে দেশবাসীকে উপহার দিয়েছেন স্বাবলম্বী বাংলাদেশ। 

বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়িয়ে। কিন্তু কতটা অনিরাপদ মৃত্যু ঝুঁকিপূর্ণ ছিল তা না জানলে সঠিকভাবে অনুভবনীয় নয়। বারবার আল্লাহ্ তা'আলা'র অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন। দেখুন টিভি সংবাদের প্রতিবেদনটি। পুরোপুরি না বুঝলেও কিছুটা অনুভব করতে পারবেন। 

৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু'র বিশ্বকাপানো ঐতিহাসিক ভাষণ;

১৯৭১ সালের ৭ মার্চে বাঙালিদের অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া ঐতিহাসিকএই ভাষণটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র হিসেবে গণ্য করেছেন বিশেষজ্ঞ জনেরা। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ হিসেবেও স্বীকৃত এই ভাষণটি বাঙালি হিসেবে জেনে রাখা জরুরী। কারন, এই ঐতিহাসিক ভাষণে বাঙালিদের শোষণ-বঞ্চনার ইতিহাস ও বাঙালি জাতির অধিকার হরণের নির্মমতা তুলে ধরা হয়েছে। দেখুন বঙ্গবন্ধুর কণ্ঠে বিশ্বকাপানো ঐতিহাসিক সেই ভাষণ যা বাঙালি জাতির জন্য স্বাধিকার আন্দোলনে আমাদের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের শক্তি যোগিয়েছে মুক্তির সংগ্রামে। 

সোমবার, ১৩ জুন, ২০১৬

জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর বাংলায় দেয়া সেই ঐতিহাসিক ভাষণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ নবেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাঙালিদের বাংলা ভাষার মর্যাদাকে অনেক উচুতে তুলেছিলেন বাংলা ভাষায় নিজের বক্তব্য পরিবেষণ করে। সেই বক্তব্যে বাঙালিদের অবিসংবাদিত নেতা সেদিন বিশ্ব নেতাদের মাঝে বাংলাদেশসহ বিশ্বের সকল শোষিত মানুষের দুঃখ-দুর্দাশার চিত্র তুলে ধরে নিজেকে বিশ্বনেতাদের কাছে অসাধারণ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিন। বাঙালি হিসেবে আমাদের গর্বিত করে। দেখুন ভিডিও তে....