একাত্তরে বাঙালি জাতি নয় মাস যুদ্ধ করে রক্তগঙ্গা সাত্রিয়ে একটি স্বাধীন দেশ পেয়েছিল, হয়েছিল পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত। কিন্তু দেশকে শত্রুমুক্ত করতে করতে পারেনি পুরোপুরি। তাইতো স্বাধীনতা পাওয়ার মাত্র চার বছরের মাথায় খুন হতে হয়েছিল বাঙালিদের মুক্তিদাতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতিরপিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে ! দেশের বাহিরে থাকার সুবাদে ঘাতকচক্রের হাত থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
১৫ আগষ্ট ১৯৭৫ এর পর দেশবিরোধী ঘাতকদের রাজনৈতিক শিকার হয়ে দেশের বাহিরে থাকতে হয়েছির জাতিরপিতার দুই কন্যাকে অনেকদিন ! স্বাধীনতা বিরোধী সামরিক জান্তা বাংলার মীরজাফর ভণ্ড জিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা ১৭ মে ১৯৮১ সালে প্রিয় মাতৃভূমিতে পা রাখেন বাংলার মানুষের আশার আলো হয়ে। হাল ধরেন বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের।
কিন্তু তখন বাংলার ঘাতকচক্রের মৃত্যুর বেড়াজাল গিরে রেখেছে জননেত্রী শেখ হাসিনার চারিপাশে। দেশবিরোধী ঘাতকচক্র সব জায়গায় বিছিয়ে রেখেছিল মৃত্যু ফাঁদ। কিন্তু কথায় বলে 'রাখে আল্লাহ্ মারে কে' সকল মৃত্যুভয উপেক্ষা করে বর্তমান বাংলাদেশকে বিশ্ববাজারে সুউচ্চ আসনে আসিন করতে সক্ষম হয়েছেন। দারিদ্রসীমার তলানীতে নিমজ্জিত বাংলাদেশকে সকল বাঁধা অতিক্রম করে শঙ্কটময় পথের মধ্য দিয়ে টেনে তুলে দেশবাসীকে উপহার দিয়েছেন স্বাবলম্বী বাংলাদেশ।
বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়িয়ে। কিন্তু কতটা অনিরাপদ মৃত্যু ঝুঁকিপূর্ণ ছিল তা না জানলে সঠিকভাবে অনুভবনীয় নয়। বারবার আল্লাহ্ তা'আলা'র অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন। দেখুন টিভি সংবাদের প্রতিবেদনটি। পুরোপুরি না বুঝলেও কিছুটা অনুভব করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন